ম্যুভি রিভিউ- "দ্য স্পীড"
অনেকদিন পর বলাকায় গেলাম বাঙলা সিনেমা অনন্ত জলীল অভিনিত ম্যুভি "দ্য স্পীড" দেখতে। সিনেমা শুরুর আগে পর্দা সরে গেল সিনেমা হলের এবং স্বাভাবিক ভাবেই জাতীয় সংগীত মিউজিকে পরিবেশন । কিন্তু অবাক হয়ে দেখলাম প্রায় ৩০% দর্শক সে সময় বসা থেকে উঠার নাম পর্যন্ত করেনি এই কয়েক মিনিট দাড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শণ করতে। সিনেমার শুরুই হলো বেশ দারুন সাউন্ডের ইফেক্ট দিয়ে। "দ্য স্পীড" নামটিকে সার্থক করতেই হয়তো।
১৯৯৯ সালের অক্টোবর মাসের কোন একদিন
মানুষের জীবনে বোধ সঞ্চারের এক নির্ভেজাল উপাদানের নাম কবিতা। কবিতা কখনো মানুষের মনকে রাঙিয়ে দেয়, কখনো বদনার কালো রঙ ঢেলে উপলব্ধিগুলোকে সতেজ করে তোলে; জীবন দর্শনের পথকে করে প্রশস্ত।
নারী-পুরুষ নিয়ে একটি বৈষম্যহীন সমাজের কথা বলি
'জেন্ডার' শব্দটি মুলত নারী ও পুরুষ উভয়কেই বোঝায়, বোঝায় নারী-পুরুষকে নিয়ে বৈষম্যহীণ সমাজের, রাষ্ট্রের কথা। সংস্কৃতি ও সমাজ নারী ও পুরুষ সম্পর্কে যে সব দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গড়ে তোলে, ভিন্ন ভিন্ন আচরণ করতে শেখায়, কিংবা ভুমিকা পালন করতে বলে, সেসবই হচ্ছে জেন্ডার।
সৌদি নারী...অতঃপর রোকেয়া
যদি আজ থেকে প্রায় একশ বছর পেছনে তাকাই বেগম রোকেয়ার (রোকেয়া সাখাওয়াত হোসেন১৮৮০-১৯৩২) জীবনে যিনি সৌদি নারীদের মতো প্রাতিষ্ঠানিক উচ্চ শিক্ষার সুযোগ পাননি কিন্তু তার দেখানো আলোতে এখনও আমরা পথ দেখি।
নারী....আর কতোকাল রবে শুধুই অর্কিড হয়ে!
প্রচলিত ধ্যান-ধারণা হচ্ছে নারী হবে নরম-কোমল, সর্বংসহা (মাতা), মনোরঞ্জনকারিনী (বধূ)। তারা থাকবে অন্দরমহলে। আর তাই প্রবাদে শোনা যায়... 'ঝি নষ্ট হয় হাঁটে, বউ নষ্ট হয় ঘাটে'।....অর্থাৎ ঝি কে হাঁটে-বাজারে-মার্কেটে পাঠানো যাবে না আর বউকে পুকুর ঘাটে পাঠানো যাবে না (যদিও গ্রাম এলাকায় পরিবারের পানির যোগান দাতা সাধারণত নারীই)।
Saturday, May 26, 2012
তুই তো বেডা হইয়া গেছস
গণমাধ্যম ও নারী - সিনেমা পর্ব
গণমাধ্যম ও নারী- ভুমিকা/ বিজ্ঞাপন পর্ব
Sunday, May 20, 2012
নারী-পুরুষ নিয়ে একটি বৈষম্যহীন সমাজের কথা বলি
নতুন কিছু বিষয় নয়; বাংলা ভাষায় জেন্ডার সম্পর্কে অনেক প্রকাশনা আছে। শুধু আমি যখন জেন্ডার সম্পর্কে তত্ত্ব, তথ্য জানতে চাচ্ছিলাম তখন(২০০৯ এর শেষের দিকে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার হতে শুরু করে, শাহবাগে অবস্থিত গণ গ্রন্থাগার এমন আরও অনেক পাঠের জায়গা হতে খুব সুখকর অভিজ্ঞতা নিয়ে আসতে পারিনি। তাই নিজে যতোটা জানলাম তা নিজের কাছে না রেখে আর সবাইকে জানানোর চেষ্টা করে যাবো।
'জেন্ডার' শব্দটি মুলত নারী ও পুরুষ উভয়কেই বোঝায়, বোঝায় নারী-পুরুষকে নিয়ে বৈষম্যহীণ সমাজের, রাষ্ট্রের কথা। সংস্কৃতি ও সমাজ নারী ও পুরুষ সম্পর্কে যে সব দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গড়ে তোলে, ভিন্ন ভিন্ন আচরণ করতে শেখায়, কিংবা ভুমিকা পালন করতে বলে, সেসবই হচ্ছে জেন্ডার। যেহেতু নারীরাই সাধারণত প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছে, পিছিয়ে পড়ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে, হচ্ছে প্রতিনিয়ত সুবিধা বঞ্চিত, তাই জেন্ডার সম্পর্কে লিখতে যেয়ে আমি সাধারণত নারীকেই গুরুত্ব দেবার চেষ্টা বেশি করেছি। একজন নারী হয়ে নারীকে গুরুত্ব দেয়াটা স্বজনপ্রীতি হতে পারে। কিন্তু পৃথিবীর প্রায় অর্ধেক জনগোষ্ঠীর একটা বিশাল অংশকে বাদ দিয়ে বা পেছনে ফেলে বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা আদৌ কতোটুকু সম্ভব তা আমার বোধগম্য নয়।
ঢাবি-র ক্যাম্পাস দিয়ে আসতে যেয়ে চোখ আটকে গেল এই পোস্টারে, এই উচ্ছলতা বড্ড টেনে নিল আমায়, উপায় না দেখে ছবি তুলে নিয়ে এলাম পোস্টার থেকেই।
আজ আন্তর্জাতিক নারী দিবস অনেকেই এই দিবসটিকে তাচ্ছিল্ল্য করে বলে থাকে একদিন যদি নারীদের দিন হয় তবে বাকী ৩৬৪ দিন (একজনকে বলতে দেখলাম এ বছর ৩৬৫ দিন ) পুরুষের। তবে ২১ শে ফেব্রুয়ারী তো ১ দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/ শহীদ দিবস তো বটেই, ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস ইত্যাদি এগুলো ১ দিন করে মানে কি?! সিম্বলিক ভাবে একদিন হলেও এগুলোর চর্চা যেন আমরা প্রতিদিনই করি এসব দিবস থেকে কি সেই শিক্ষা আমরা পাই না?! আমাদের কি এসব বিশেষ দিবস থেকে সেই শিক্ষা পাওয়া উচিত নয়?!
আমি নিজে নারী হয়ে আমার সীমাবদ্ধ জ্ঞান থেকে মনে করি না যে সমান অধিকার চাই, হেন চাই, তেন চাই। পৃথিবীকে বাসযোগ্য সুন্দর করার জন্য প্রকৃতিতে আছেই মূলত দুই ধরণ, নারী এবং পুরুষ। তাদের শরীরের, সমাজের, পারিপার্শ্বিক চাহিদা অনুযায়ী ন্যায্য পাওনাগুলি পুরণের পথ সুগম হোক এই প্রত্যাশাই করি।
বোকা নারী!……..সমান অধিকার নয়, বল ন্যায্য অধিকার চাই (একটি ভাববাদী পোস্ট!)
পরের বার আবার দাওয়াত দেওয়া হলো, এবার কিন্তু রাজা মশাই আর ভুল করলেন না। এবার দুজনের সামনেই নরম কচি তাজা তাজা সবুজ ঘাস দেওয়া হলো। মহিষের তো আজকে পোয়া বারো! জিভে জল এসে যাচ্ছে! সে আর সইতে না পেরে হম্ হম্ করে সুস্বাদু, পুষ্টিকর ঘাস খাওয়া শুরু করলো। বাঘ বেচারার তো গালে হাত, সে কি খাবে! ক্ষুধায় পেট চোঁ চোঁ করছে। এই দেখে রাজামশায় তো ফাঁপরে পরে গেলেন, কি মুশকিল! এদের দুজনকে তো ঠিক মতো মেহমানদারী করা যা্চ্ছে না।
পরের বার রাজা মশায় গত দুইবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাঘ কে দিলেন বিশাল বড় আকারের হরিণের রোস্ট, আর মহিষকে দিলেন বিরাট বড় রাজ থালায় তাজা তাজা ঘাস। এইবার বাঘ আর মহিষ দুইজনেই পেট পুরে, আয়েশ করে খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলতে তুলতে হাসি মুখে রাজার কাছ থেকে বিদায় নিলেন। রাজাও এবার বুঝলেন যে কখন, কাকে, কিভাবে তার প্রয়োজন মতো, চাহিদা অনুয়ায়ী ব্যবস্থাপত্র দিতে হয়।
নারী....আর কতোকাল রবে শুধুই অর্কিড হয়ে!!!
উৎসর্গ: সুবিধা বঞ্চিত নারী, তোমার চরণে
প্রচলিত ধ্যান-ধারণা হচ্ছে নারী হবে নরম-কোমল, সর্বংসহা (মাতা), মনোরঞ্জনকারিনী (বধূ)।
তারা থাকবে অন্দরমহলে।
আর তাই প্রবাদে শোনা যায়...
'ঝি নষ্ট হয় হাঁটে, বউ নষ্ট হয় ঘাটে'।....অর্থাৎ ঝি কে হাঁটে-বাজারে-মার্কেটে পাঠানো যাবে না আর বউকে পুকুর ঘাটে পাঠানো যাবে না (যদিও গ্রাম এলাকায় পরিবারের পানির যোগান দাতা সাধারণত নারীই)। অন্দর মহলের নারী, মাতা-বধূ যখন স্বামীর মৃত্যুতে, স্বামীর নির্যাতন ইত্যাদি আরো বিভিন্ন কারণে আশ্রয়হীন হচ্ছে, স্বামীর দূরারোগ্য ব্যাধিতে/ অন্যান্য প্রতিকূল পরিস্থিতিতে অর্থকষ্টে অন্যের কাছে হাত পাতছে, কন্যা শিশুটির যখন আর স্বাভাবিক, নিরাপদ শৈশব, কৈশোরের নিশ্চয়তা থাকে না তখন প্রশ্ন জাগে মনে, তাহলে অন্দর মহলের এই হেরেমবাসিনী মাতা-বধূ-কন্যার ভবিষ্যৎ কি? সে কি তার বাবা-ভাইয়ের কাছে আশ্রয়, সাহায্য প্রার্থনা করবে, শিশুটি অন্যের গলগ্রহ হয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে বেড়ে উঠবে?
আর তাই প্রয়োজন নিরাপদ শৈশবের, প্রয়োজন আত্ননির্ভরশিলতার, শিক্ষার যেই শিক্ষা তাকে আলোর পথ দেখাবে, বলবে মুক্তির কথা। যে অন্যের কাঁধের বোঝা হয়ে নয় বরং নিজে একাই পথ চলতে পারবে আপন আলোয়।
শব্দের অর্থ:
ঝি: মেয়ে/ কন্যা শিশু/ নারী
হাত পাতা: সাহায্য প্রার্থনা করা
সৌদি নারী...অতঃপর রোকেয়া
(বি.দ্রঃ ১. সৌদি আরবের শাসন শুধু মাত্র মুসলিম আইন মেনে নয় বরং তাদের নিজস্ব কিছু প্রথা, রীতি-নীতিও মেনে চলে, এর সংস্কার প্রয়োজন।
২. আর কবির ভাষায় ...অভিলাষী মন চন্দ্রে না পাক জোৎস্নায় পাক ঠাঁই কিছুটাতো চাই, কিছুটাতো চাই।...)
তথ্যসূত্র:
১. শুধুই নারীদের, দৈনিক প্রথমআলো, ১৪ জুলাই ২০১১
২. গোলাম মুরশিদ, রাসসুন্দরী থেকে রোকেয়া, নভেম্বর ২০০০, বাংলা একাডেমী
৩. Click This Link
৪. http://www.unhchr.ch/udhr/lang/bng.htm














.jpg)


